- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৮ এএম
গলাচিপায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় গলাচিপা ফেরিঘাট সংলগ্ন বালুর মাঠে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় গলাচিপা পৌরসভা দল ও চর বিশ্বাস ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্যে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ ও প্রশাসনের সুসম্পর্ক গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
স্থানীয়রা জানান, গ্রাম ও শহরের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কমিউনিটি পুলিশিংয়ের আওতায় বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের দাবি জানান তারা।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে নামধারী সাংবাদিক ব্যক্তিকে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি এলাকায় আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন...
-
রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর—‘জেডএফসি ২:...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!