- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৩ পিএম
আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকির স্মৃতি সংসদ: মানবকল্যাণে দীর্ঘদিনের পথচলা।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি এলাকায় আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও আধ্যাত্মিক কর্মসূচি পালন করে আসছে “আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকির স্মৃতি সংসদ”। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে মানুষের মাঝে আধ্যাত্মিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
কেশবপুর উপজেলার বেলকাটি, ডাকঘর ডোঙ্গাঘাটা এলাকায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়ভাবে আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান। তাঁর নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। পরিষদের সদস্যরা সম্মিলিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিনের পথচলায় সংগঠনটি বিভিন্ন সময় নানা ধরনের কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আধ্যাত্মিক আলোচনা, স্মরণসভা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ। স্থানীয় মানুষের অংশগ্রহণে এসব আয়োজনের মাধ্যমে আধ্যাত্মিক চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি ও আদর্শকে ধরে রাখার পাশাপাশি সমাজের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে জনকল্যাণার্থে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
বাংলাদেশের ইতিহাস নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে সেই বিতর্ক যেন আবারও ফিরে এসেছে একটি প্রতীকী জায়গায়—ঢাকা বিশ্ববিদ্যালয়...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং কর্মকর্তাদের সঙ্গে হট্টগোলের অভিযোগে নামধারী সাংবাদিক ব্যক্তিকে...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি এলাকায় আধ্যাত্মিক সাধক গোলাম আলী ফকিরের স্মৃতি ও আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে বিভিন্ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!