- প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ০৫:১৪ পিএম
সরকারি কর্মকর্তা ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান'র মতবিনিময়।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সকল দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি ইউপি চেয়ারম্যানরা জেলে কার্ডের চাল এবং ভিজিডি কার্ডের চাল বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সমন্বিতভাবে কাজ করার আহবান জানান। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!