শিরোনামঃ

সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিবাদে গোপালগঞ্জ জেলা জাসাস-এর উদ্যোগে মানববন্ধন



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।


আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের শ্লোগান দেন মানববন্ধনকারীরা।


কর্মসূচীতে জেলা বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, জেলা জাসাসের আহবায়ক জাকারিয়া ইসলাম ধীরাজ, সদস্য সচিব ডি. এল মাসুদ মোল্লা বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। এতে সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় সকলকে সতর্ক থাকায় আহবান জানানো হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?