শিরোনামঃ

গৌরনদীতে শেখ হাসিনার জন্মদিন পালন


বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সোমবার বিকেলে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, একটি ঘরের রুমের মধ্যে  শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে। তবে কেক কাটার স্থান উল্লেখ করা হয়নি।


এতে উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, মাহিলাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, গৌরনদী পৌরসভার সাবেক কাউন্সিলর ইখতিয়ার হাওলাদার, যুবলীগ নেতা সলিল গুহ পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ মনু মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম সরদার সহ অন্যান্যরা। 


তবে এ ব্যাপারে জানতে উল্লেখিত একাধিক ব্যক্তির সাথে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও প্রতিটি নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


তবে থানার একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গৌরনদী থানা এলাকার মধ্যে কোথাও প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালন করা হয়নি। 


এদিকে সোমবার বিকেলে এবং রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু এবং 

স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশীদ মনু মোল্লার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে এসময় তারা বাড়িতে ছিলেননা।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?