শিরোনামঃ

গোবিপ্রবিতে বিশ্ব ফার্মেসি দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মেসি দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা এ দিবসটি পালন করে।


“স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন”-এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভাবনের সামনে গিয়ে শেষ হয। শোভাযাত্রা শেষে কেক কাটা হয়।


পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. আতাউর রহমান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. গোলাম মোর্শেদ মোল্লা, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. খোসরুল আলম।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। এতে সভাপতিত্ব করেন ড. তরিকুল ইসলাম।

সেমিনারে ফার্মাসিস্টদের ভূমিকা, স্বাস্থ্যসেবায় তাদের অবদান এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মেসি পেশার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?