- প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৮ পিএম
গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে আড়পাড়া খালের দুই কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এ নৌকা বাইচে গোপালগঞ্জ, বরিশাল, মাদারীপুরসহ বিভিন্ন জেলার ২০টি সরেঙ্গা, ছিপ, কোষা, চিলাকাটা, জয়নগর বাচারীর নৌকা অংশ নেয়। এসময় কাসার ও বাদ্যের তালে তালে মুখোর হয়ে ওঠে নদী প্রঙ্গন।
এ নৌকা বাইচ দেখেতে দুপুর থেকে নদীর দুই পাড়ে ভীড় করে দর্শনার্থীরা। এসময় নদীর দু’পাড়ে দাঁড়িয়ে থেকে হাজার হাজার নানা বয়সের নর-নারীর হাততালী ও হর্ষধ্বনী দিয়ে এ নৌকাবাইচ উপভোগ করেন। নদীর পাড়ে হাজারো মানুষের ঢল, বাংলার ঐতিহ্য রোমাঞ্চকর লড়াই, বাংলার শতবছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম আকর্ষণ নৌকা বাইচ প্রতিযোগিতা রূপ নেয় এক প্রাণবন্ত উতসবে।
নৌকা বাইচ শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকউজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ সেলিমুজ্জামান সেলিমসহ বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।সোমবার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গোপালগঞ্জে জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।সোমবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!