- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৮:১৮ পিএম
সম্মিলিত প্রচেষ্টা, দক্ষ কর্মী সরবরাহ-টেকসই কর্মসংস্থান নিশ্চিতে বরিশালে ওয়ার্কশপ
সম্মিলিত প্রচেষ্টা, দক্ষ কর্মী সরবরাহ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি বরিশাল অঞ্চলের এমসিপিদের নিয়ে ব্র্যাক লার্নিং সেন্টারে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাঠ পর্যায়ে এমসিপি/ ওস্তাদ/ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছিলেন। ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশ ব্যাপি ৫৪শ জন সুবিধা বঞ্চিত স্কুল ড্রপ আউট যুবাদের প্রশিক্ষণ প্রদানে এমসিপিগণ মূখ্য ভূমিকা পালন করেন। তাদের কাজের শিক্ষন, আগামীর ভাবনা ও প্রস্তাবনা নিয়ে ওয়ার্কশপটি আলোচনায় প্রানবন্ত ছিলো। পাশাপাশি বাংলাদেশের সকল এমসিপি/ ওস্তাদকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে আসার ধারনা এখানে উপস্থাপন করা হয়। যেখানে এমসিপিগন তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। ভবিষ্যতে এমসিপি ডিজিটাল প্ল্যাট ফর্মের মাধ্যমে এমসিপি ও প্রশিক্ষণ আগ্রহী যুবাদের সংযুক্ত করণের এই ধারনাকে সকল এমসিপি ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে মনিটরিং এন্ড ইভালুয়েশন ইউনিট ম্যানেজার মোসুমি মৌ, প্রোডাক্ট এন্ড ডাটা টিম ম্যানেজার নাজিয়াত চৌধুরী এবং অপারেশন্স ম্যানেজার মোঃ সোহাগ মজুমদারসহ ব্র্যাকের অন্যান্য প্রোগ্রামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জোনাল ম্যানেজার উৎপল কুমার বিশ্বাস এর সঞ্চালনায় সুবিধা বঞ্চিত যুবাদের জন্য কর্মসংস্থানে অবদানের স্বীকৃতি স্বরূপ দুই জন লার্নার ও এমসিপিকে ক্রেস্ট দিয়ে সম্মাননার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!