- প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ১০:০৪ পিএম
শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের দাবি
বরিশাল নগরীর বেলস পার্ক ময়দানে গ্রামবাংলা উন্নয়ন কমিটি, মবিলাইজেশন ফর অলটারনেটিভ প্রোগ্রাম-ম্যাপ ও ইউথ ফর সাসটেইনেবল ডেভলেপমেন্টের যৌথ উদ্যোগে "যুব শিশুদের বাঁচাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন চাই" শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ম্যাপের নির্বাহী পরিচালক জনাব শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে আলোচনায় অংশ নেন গ্রামবাংলা উন্নয়ন কমিটির পার্টনারশীপ এন্ড নেটওয়ার্কিং ম্যানেজার জনাব আলী আজমান, বরিশাল থিয়েটারের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল নাহিয়ান, শিশু সংগঠক মাসুম শরীফ, সংস্কৃতি কর্মী দেলোয়ার হোসেন, যুব সংগঠক মো: শামীম, সৈয়দ লিমন প্রমুখ। বক্তারা যুব শিশুদের বাঁচাতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন চাই দাবি জানিয়ে বলেন, তামাক মুক্ত বাংলাদেশ গড়ার দীর্ঘ দিনের যে নাগরিক দাবি তাকে উপেক্ষা করে তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন কূট কৌশলে প্রচারাভিযান চালনাসহ তামাকজাত দ্রব্য বাজারজাত করছে।
এর প্রেক্ষিতে ম্যাপের নির্বাহী পরিচালক জনাব শুভঙ্কর চক্রবর্তী বলেন, "অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।" মানববন্ধনে বরিশাল থিয়েটারের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল নাহিয়ান বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারে বাংলাদেশের অধিকাংশ মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। গণ সচেতনেতা সৃষ্টিসহ তামাকের বিরুদ্ধে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে।" শিশু সংগঠক মাসুম শরীফ বলেন, "বিদ্যমান আইনের বাস্তবায়নসহ শিশুদের সুরক্ষায় স্কুল ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।" সংস্কৃতি কর্মী দেলোয়ার হোসেন বলেন, "তামাকজাত পন্যের অবাধ ব্যবহার নারী ও শিশুদের উপর কুপ্রভাব ফেলে যার কারণে তামাকজাত দ্রব্য ব্যবহার না করেও তারা ভুক্তভোগী হয়।" যুব সংগঠক মো: শামীম বলেন, “তামাকজাত দ্রব্য ব্যবহার হ্রাস করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের বিকল্প নেই। শিশুদেরকে তামাক থেকে সুরক্ষা করতে পারলে পরবর্তীতে জীবনে তামাকজাত দ্রব্য গ্রহণ বা ধুমপানে আসক্ত হওয়ার সম্ভাবনা কমে আসে। তাই তামাকজাত দ্রব্য থেকে শিশুদের বাঁচাতে আইন প্রয়োগ কঠোর হতে হবে।" গ্রামবাংলা উন্নয়ন কমিটির পার্টনারশীপ এন্ড নেটওয়ার্কিং ম্যানেজার জনাব আলী আজমান বলেন," তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উপযুক্ত সময় এখনি। এর জন্য সর্বমহল থেকে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে।"
মানববন্ধন শেষে একই স্থানে "তামাকজাত দ্রব্য গ্রহণে স্বাস্থ্য, পরিবেশ ও শিশুর উপর কুপ্রভাব" বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়ে। গণশুনানিতে পথচারী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!