- প্রকাশিত: ১১ মে ২০২৬ ০২:১৬ পিএম
সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ-২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের টাংকিতে গ্যাস ঝালাই দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে কলেজ ছাত্র সহ দুইজন গুরুত্বর আহত হয়েছে। রোববার রাতে আহতদের মূমূর্ষ অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন-গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্র ও উপজেলা গেট সংলগ্ন সেবা ফিজিওথেরাপী সেন্টারের কর্মী মেহেদী হাসান রাজু (২৩) ও থেরাপী সেন্টারের মালিকের ভাগ্নে জিসান (১৬)।
ফিজিওথেরাপী সেন্টারের মালিক নারগিস আক্তার জানান, রোববার বেলা এগারটার দিকে মোটরসাইকেলের টাংকি ঝালাই দেওয়ার জন্য কলেজ ছাত্র মেহেদী এবং আমার বোনের ছেলে জিসান আশোকাঠী আখিঁ ক্লিনিক সংলগ্ন একটি গ্যারাজে যায়। সেখানে গ্যাস ঝালাই দেওয়ার সময় অগ্নিকান্ডে তারা দুইজন দগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। খবরপেয়ে তাদের প্রথমে উপজেলা ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা বার্ন ইউনিটিতে প্রেরণ করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার জাহিদুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণে আহত ওই দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!