- প্রকাশিত: ৯ মে ২০২৬ ০৩:৪২ পিএম
শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে :প্রতিমন্ত্রী নুরুল হক নুর
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
‘বাংলাদেশকে পরিবর্তন করার জন্য শিক্ষা ব্যবস্হা পরিবর্তন করতে হবে। শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে হবে| শিক্ষকদের একটি বেতন এবং কাঠামো দরকার| আমরা এ বিষয়ে সম্মিলিতভাবে একটা পদক্ষেপ নেব যাতে শিক্ষকদের জন্য পর্যায়ক্রমে সম্মানজনক বেতন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়|’ শুক্রবার সকালে গলাচিপা উপজেলার মাধমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এসব কথা বলেন|
তিনি আরো বলেন, ‘গ্রাজুয়েশন এর নিচে কোন লোক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না| সরকার সপ্তাহের প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে | যেহুতু শনিবার স্কুল বন্ধ থাকে তাই সপ্তাহে যে কোন একদিন স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবেন|’
গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আবু কালাম মো. সাঈদ,গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, উত্তর পূর্ব গজালিয়া মাদ্রাসার সুপার মো. সাইদুর রহমান, এবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম প্রমুখ|
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!