শিরোনামঃ

শিক্ষক নেতা থেকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী



গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :


স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ও পাড়া-মহল্লায়। সম্ভাব্য প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে উঠান বৈঠক, মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।


তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করেছেন শিক্ষক নেতা এইচএম ইলিয়াস হোসেন। তিনি (ইলিয়াস) গৌরনদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ সমিতির সভাপতি, মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।


ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী ফরাজী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিক্ষক নেতা এইচএম ইলিয়াস হোসেন।


সভায় বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল জব্বার সরদার, মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক লোকমান হোসেন আকন, আবদুল্লাহ আল মুহিব, প্রভাষক রাজারাম সাহা, সাবেক প্রধান শিক্ষক দাদন আলী, শিরীন আক্তার, সাবেক সেনা সদস্য ফরিদুল ইসলাম, জালাল উদ্দিন হাওলাদার, শিক্ষক মাসুম বিল্লাহ মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক হিসেবে এইচএম ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মাহিলাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে এইচএম ইলিয়াস হোসেনকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আহবান জানিয়ে তাঁর সম্ভাব্য প্রার্থিতার প্রতি নিজেদের সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।


অপরদিকে এইচএম ইলিয়াস হোসেন প্রথম কর্মী-সমর্থকের নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক উঠান বৈঠক করার পর মাহিলাড়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন নির্বাচনী আলোচনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এইচএম ইলিয়াস হোসেন জানিয়েছেন-শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের মানুষের সেবা করার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?