শিরোনামঃ

সেমিনার ও চাকরি মেলা অনুষ্ঠিত



বরিশাল 

বরিশালে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী সেমিনার ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে একদিকে যেমন ছিল ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা, অন্যদিকে ছিল সরাসরি চাকরির সুযোগ পাওয়ার প্ল্যাটফর্ম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক

ড. মোঃ মুহাসিন উদ্দিন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, যোগাযোগ দক্ষতা এবং সময়োপযোগী জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ হুমায়ুন কবির মুন্সী, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালক মোঃ আরিফুর রহমান, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ এস.এম. শামসুন নাহের ও উপাধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ।

অনুষ্ঠানের সেমিনার পর্ব অনুষ্ঠিত হয় সেমিনার কক্ষে, যেখানে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিকে, একই সময়ে হলরুমে অনুষ্ঠিত হয় চাকরি মেলা (জব ফেয়ার), যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে চাকরি প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও তথ্য প্রদান করে। এতে বিপুল সংখ্যক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন এবং নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ সুগম করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?