- প্রকাশিত: ৬ মে ২০২৬ ০৮:৩৪ পিএম
পথেই থেমে গেল ছোট্ট তীর্থা: এলাকাবাসীর বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর ভাটিখানা রোডে অটোরিকশা চাপায় তীর্থা সাহা (২.৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত তীর্থা সাহা ভাটিখানা সাহাপাড়া সড়কের শান্ত সাহার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের এসআই কাজী শাওন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বাবার দোকানে আসে তীর্থা। সেখানে সে ডিম খাওয়ার আবদার করে। পরে তার বাবা রাস্তার উল্টো পাশে একটি হোটেলে ডিম আনতে যান। বাবাকে অনুসরণ করে তীর্থাও দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় ভাটিখানা থেকে জেলখানার দিকে যাওয়া একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তীর্থাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ভাটিখানা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা। তারা অটোরিকশা চালকের শাস্তির পাশাপাশি ওই সড়কে স্পিডব্রেকার স্থাপনের দাবি জানান। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এসআই কাজী শাওন জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!