- প্রকাশিত: ১১ মে ২০২৬ ০৯:৫৭ পিএম
পিএফপি প্রোগ্রামে বরিশালের স্থানীয় সংগঠনগুলোর মাঝে চেক হস্তান্তর
বরিশাল
পার্টনার ফর প্রসপারিটি (পিএফপি) প্রোগ্রামের আওতায় বরিশাল বিভাগের বিভিন্ন স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেইন্ট বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে সেইন্ট বাংলাদেশ, মুসলিম চ্যারেটির সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার মোহাম্মদ আল আমিন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), অধ্যাপক শাহ সাজেদা এবং সেইন্ট বাংলাদেশের পরিচালক বেলায়েত হোসেন।
বক্তারা বলেন, স্থানীয় সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সংগঠনগুলো তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে পারবে এবং স্থানীয় জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে।
অনুষ্ঠানের শেষে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানীয় সংগঠনের প্রতিনিধিদের হাতে চেক হস্তান্তর করা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!