- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৬:২২ পিএম
পাসের হার ও জিপিএ-৫ কমলেও মেয়েদের জয়জয়কার বরিশাল বোর্ডে
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে জেলার ভিত্তিতে বরিশাল রয়েছে সবার শীর্ষে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জানান, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ, যা এবারে নেমে এসেছে ৬২ দশমিক ৫৭ শতাংশে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী, আর এবার পেয়েছেন মাত্র ১ হাজার ৬৭৪ জন। অর্থাৎ, গত বছরের তুলনায় প্রায় আড়াই হাজার কম শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড অর্জন করেছে। তিনি বলেন, ফলাফল সামগ্রিকভাবে সন্তোষজনক।
এদিকে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি. এম. শহীদুল ইসলাম জানান, ধারাবাহিকতার মতো এবারও মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। পাস হারে ব্যবধান ১৮ দশমিক ৬০ শতাংশ। বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৭১ দশমিক ৫৮ শতাংশ,মানবিক বিভাগে পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ,ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬২ দশমিক ০৪ শতাংশ।
মোট পাসের হিসাবে দেখা যায়, মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৪১ শতাংশ এবং ছেলেদের ৫২ দশমিক ৬০ শতাংশ।
বরিশাল শিক্ষা বোর্ডের সূত্রমতে, এ বছর ১৪৪টি কেন্দ্রে ৩৪৯টি কলেজের ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ২৩৯ জন অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬৬ জন। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জন মেয়ে ও ১৮ জন ছেলে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!