- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ০৬:১৭ পিএম
প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বরিশালে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প
প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা (TFGBV) প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরিশালে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (UGV), বরিশাল ক্যাম্পাসে সামাজিক সংগঠন ‘সমগত (সবাই মিলে গড়ে তুলি)’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জিয়া উল হক। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি বিভাগের উপ-প্রধান আদনান সাকুর এবং সমগতের উপদেষ্টা মমতাজ বেগম সাকি।
পরে অনুষ্ঠিত সেমিনারে প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার বিভিন্ন রূপ, এর সামাজিক ও মানসিক প্রভাব, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং বিদ্যমান আইনগত প্রতিকার নিয়ে আলোচনা করেন দিপু হাফিজুর রহমান ও প্রতিভা শারমিন নিটল। বক্তারা দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলা এবং অনলাইন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মো. জিয়া উল হক বলেন, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীসহ সকল নাগরিকের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগ প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সেমিনারে অংশগ্রহণকারী নাফিসা বলেন, তরুণদের মধ্যে ডিজিটাল নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নিরাপদ অনলাইন সংস্কৃতি গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আগ্রহী তরুণ-তরুণীরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
সমগতের সভাপতি নাজনীন সুলতানা বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত ডিজিটাল সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোমেনা শিফা।
সেমিনার শেষে একটি সচেতনতামূলক প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্কে প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণদের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্বের গুরুত্ব তুলে ধরা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!