- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১১:২২ পিএম
বরিশালে বাবুগঞ্জে বিনা তোষাপাট-১ চাষ সম্প্রসারণে মাঠ দিবস
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উদ্যোগে উপজেলার রাকুদিয়া বালিকা বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঞা। বরিশাল অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. লুৎফর রহমান মোল্যা, মো. মাহবুবুল আলম তরফদার, ড. রেজা মোহাম্মদ ইমন, ড. মোহাম্মদ আশিকুর রহমান এবং বরিশালের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম।
এছাড়া বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহা. আব্দুর রউফ, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। মাঠ দিবসে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ড. শরিফুল হক ভূঞা বলেন, বিনা তোষাপাট-১ কৃষকদের জন্য একটি লাভজনক জাত। প্রচলিত জাতের তুলনায় এর ফলন বেশি এবং আঁশের মান উন্নত।
এ জাতের চাষ সম্প্রসারিত হলে দেশীয়ভাবে উন্নতমানের পাটবীজ উৎপাদন বাড়বে, আমদানিনির্ভরতা কমবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাকুদিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!