- প্রকাশিত: ৮ মে ২০২৬ ০৩:২৭ পিএম
নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
বরিশাল
চাঞ্চল্যকর সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমু (৩২) কে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল আনিতা বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৭ মে সকালে উজিরপুরের ইসলাদী টোল প্লাজা এলাকা থেকে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, অভিযুক্ত আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। অবশেষে র্যাবের চৌকস অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!