শিরোনামঃ

গলাচিপায় দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে ক্যান্সারে আক্রান্ত শিশু পলক


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 


‎‎দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মোঃ কামাল হোসেন  (এটিইও) ও  সহকারি শিক্ষক তানিয়া বেগম এর একমাত্র সন্তান শিশু পলক। চিকিৎসাধীন অবস্থায় ভারতের  ভেলোরের  সিএমসি হাসপাতালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করে সে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


‎নিষ্পাপ শিশুটির এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পলকের বাবা-মা।


‎শিশু পলকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘গলাচিপা প্রেসক্লাব,উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা বিএনপি, গোলখালী ইউনিয়ন পরিষদ একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে গলাচিপা শিক্ষক পরিবার । মরহুম শিশুটির রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত বাবা-মাকে এই অপূরণীয় শোক সইবার ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?