- রিপোর্ট ৭১ নিউজ ডেস্ক
- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ০৪:৫০ পিএম
মহিপুরে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে যুবদল নেতার পদ স্থগিত
পটুয়াখালীর মহিপুরে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় যুবদলের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মহিপুর থানা যুবদল তাঁর দলীয় পদ স্থগিত করে।
পদ স্থগিত হওয়া নেতার নাম মো. গোলাম মোর্তুজা। তিনি ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় তাঁর পদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে থানা যুবদল। দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বিএইচএস নিউজকে বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতেই অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ ঘটনায় গোলাম মোর্তুজার প্রতিক্রিয়া জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওকে কেন্দ্র করে মহিপুর ও ধুলাসার এলাকাসহ স্থানীয় রাজনীতিতে নানা গুঞ্জন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রিপোর্ট ৭১ (Report71): স্থানীয় ও জাতীয় পর্যায়ের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
এই বিভাগের আরো খবর
-
পটুয়াখালীর মহিপুরে এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় যুবদলের এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।...
-
বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ, উচ্চ সুদহার, কাঁচামালের মূল্যবৃদ্ধি, পরিবহন ব্যয় এবং ব্যাংকিং খাতের নানা জটিলতায় চাপে পড়েছে দেশের মাঝারি...
-
বরিশালে বিদেশফেরত অভিবাসী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিকভাবে পুনঃএকীভূত করার লক্ষ্যে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর কাশিপুর...
-
ভোলা প্রতিনিধিদ্বীপজেলা ভোলার বাণিজ্যিক ও সামাজিক পরিমণ্ডলে নতুন প্রাণ সঞ্চারের সম্ভাবনা তৈরি করেছে আসন্ন বাণিজ্য মেলা। গত কয়েকদিন ধরে ভোলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!