- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ০৮:৪৬ পিএম
গলাচিপায় ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা পরিচালিত এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা সদরে ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা পরিচালিত একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে। গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্র্যাক ব্যাংক পটুয়াখালী শাখার অধীনে আজ সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের কার্যক্রম শুরু হয়। নারী উদ্যোক্তা রিচার্ডের সহধর্মিনী এই আউটলেটটি পরিচালনা করবেন।
গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের বরিশাল রিজিওনাল হেড মো. নাজমুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংক পটুয়াখালী ব্রাঞ্চ ম্যানেজার মো. মামুন হাওলাদার, পটুয়াখালী টেরিটোরি ম্যানেজার মো. আব্দুল জব্বার, পটুয়াখালী এজেন্ট ব্যাংকিং টিম লিড মো. আমিনুল হক এবং আমতলী এরিয়া ম্যানেজার মো. নাজমুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক গলাচিপা শাখার ম্যানেজার মো. ইকবাল হোসেন, পূবালী ব্যাংক ম্যানেজার মো. শহীদুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার হাওলাদার, সমাজসেবক মো. মাসুম বিল্লাহ, বিএনপি নেতা খন্দকার মশিউর রহমান শাহিন প্রমুৃখ।
এবং গলাচিপা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেহেদী হাসান সিজার।
বক্তারা বলেন, নারী উদ্যোক্তার মাধ্যমে পরিচালিত এই এজেন্ট ব্যাংকিং আউটলেটটি গলাচিপার সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে। এর ফলে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হওয়ার পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা পৌরসভা ও বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা সদরে ব্র্যাক ব্যাংকের...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসা ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় সংসদ সদস্য ও এন সি পি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!