- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ০৮:৪৫ পিএম
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ৩০ বিদ্যালয়ে অভিভাবকদের স্বস্তির ঠিকানা ছায়া-পরশ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসা ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে ‘ছায়া-পরশ’ (অপেক্ষমান কক্ষ)।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা জিলা স্কুলে ‘ছায়া-পরশ’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রকল্পটি বাস্তবায়ন করেন সদ্য বিদায়ী ইউএনও শাহ আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. ছালেহ, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
এসময় বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার। বলেন, শিক্ষার্থীদের পাঠদান চলাকালে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই ‘ছায়া-পরশ’ উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্যোগ বিদ্যালয়গুলোকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা সদরে ব্র্যাক ব্যাংকের...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসা ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় সংসদ সদস্য ও এন সি পি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!