- প্রকাশিত: ৪ মে ২০২৬ ১১:১৬ পিএম
মেহেন্দিগঞ্জে চরঘেরা জাল দিয়ে চলছে মাছ শিকার, হুমকির মুখে মৎস্য সম্পদ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে প্রশাসনের নাকের ডগায় প্রভাবশালী অবৈধ মৎস্য ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। নিষিদ্ধ ‘চরঘেরা জাল’ (বেড় জাল) ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করায় হুমকির মুখে পড়েছে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য।
সোমবার সন্ধ্যায় জোয়ারের সময় উপজেলার আলিমাবাদ ইউনিয়নের আলাউদ্দীন খালের মাথায় দেখা যায়, বিশাল এলাকা জুড়ে পেতে রাখা হয়েছে চরঘেরা জাল। এই জালে ছোট-বড় সব ধরনের মাছ ও মাছের পোনাও আটকা পড়ে নিধন হচ্ছে প্রতিনিয়ত।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এধরনের অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করছে। এতে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতে মাছের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আলাউদ্দিন খালের মুখেখেয়াঘাট সংলগ্ন জাল পেতে রাখায় নৌ-চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে সাধারণ মানুষ ও জেলেদের ভোগান্তি বাড়ছে। এবিষয়ে স্থানীয় জেলেরা জানান, এভাবে যদি চরঘেরা জাল দিয়ে মাছ ধরা চলতে থাকে, তাহলে অচিরেই নদীতে মাছের আকাল দেখা দেবে।
এলাকাবাসী দ্রুত অবৈধ জাল উচ্ছেদ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!