- প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ০৯:১৪ পিএম
মাদকমুক্ত সমাজ গড়তে প্রীতি ফুটবল ম্যাচ
গৌরনদী প্রতিনিধি:
যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় এবং খেলাধুলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন কাজী ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় দুইটি দল খেলায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজী ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি কাজী শাহী আকরাম সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সদস্য তরিকুল ইসলাম কাফি, কাঠালতলী মোহাম্মাদিয়া জামে মসজিদ কমিটির সভাপতি কাজী আব্দুস সোবহান, বিএনপি নেতা কাজী মুরাদ, মনির মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি তারিক হাসান রাসেল বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার কোন বিকল্প নেই।যুব সমাজকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম ধারাবাহিক ভাবে পরিচালনা করা হবে।
এই বিভাগের আরো খবর
-
দেশে কোনো অন্যায়, অনিয়ম, দখল, হামলা কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ করা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক ও...
-
রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!