- প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৭ পিএম
ভোলার চরফ্যাশনে স্কুল শিক্ষককে রাজকীয় সংবর্ধনা বিদায়
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥ শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার চরফ্যাশন ৭৮নম্বর কচুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীরা। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ভোলার চরফ্যাশন উপজেলা আমিনাবাদ ৭৮ নম্বর কচুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের অবসর উপলক্ষে,আনুষ্ঠানিকভাবে কেস্ট,ফুলের তোড়ন,একাধিক পুরুস্কার ও কোরআন তার হাতে তুলে দিয়ে তাকে রাজকীয়ভাবে স্কুল মাঠ থেকে একটি গাড়ি সাজিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
কোমলমতি ও প্রাক্তন ছাত্র ও ছাত্রী ও স্কুল শিক্ষক-শিক্ষিকারা প্রিয় শিক্ষক মেজবাহ উদ্দিনকে গাড়িতে উঠিয়ে ফুল দিয়ে বরণ করে স্কুলের মাঠে বিদায় অনুষ্ঠানে নিয়ে আসেন। মঞ্চে উঠিয়ে ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা দেন। শিক্ষাগুরুর ভালবাসা স্মৃতিচারণ করেন প্রাক্তন ও স্কুল শিক্ষার্থীরা।
মেজবাহ উদ্দিন স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে স্কুল শিক্ষক ইব্রাহিম বলেন-স্যারের শূন্যতা কখনই পুরুন হবার নয়। যেখানে থাকেন সুস্থ্য থাকেন কামনা করছি-
স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আফরোজের সভাপতিত্বে সহকারি শিক্ষক রফিকুল ইসলাম বাবুল
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান তিনি বলেন-শুধু নিজের ছেলেকে আর্দশবান শিখালে হবে না,অন্যের ছেলেকেও আর্দশবান ছেলে হিসেবে গড়ে তুলতে হবে।
স্কুল শিক্ষকদের পক্ষে সহকারি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক গোলাম আক্তার মঈন, সাইফুদ্দিন মঈজ, প্রাথামিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আলম ভুইয়া, সম্পাদক আঃ হাই হাওলাদার মিনহাজ উদ্দিন মমিন সহ অনেক প্রাক্তন শিক্ষার্থীরা বক্তৃতা করেন
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!