- প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬ ০৩:২৮ পিএম
জিয়ানগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর মোল্লা (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মোল্লা বালিপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ইউসুফ আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর মোল্লা একই এলাকার ফরিদ শিকদারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। বুধবার সকালে তিনি ওই বাড়ির বাথরুমের ছাদে সিলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যান।
স্থানীয়দের অভিযোগ, বাথরুমের ছাদের ওপর দিয়ে অনুমোদনহীন উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগের তার নেওয়া হয়েছিল। ওই তারের পাইপে ছিদ্র থাকায় কাজ করার সময় জাহাঙ্গীর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, বাড়ির মালিক ফরিদ শিকদার পল্লী বিদ্যুৎ অফিসকে না জানিয়ে ভবন নির্মাণ করেছেন। বিদ্যুৎ লাইন অপসারণের জন্য লিখিত অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত।
এ বিষয়ে বাড়ির মালিক ফরিদ শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরো খবর
-
দেশে কোনো অন্যায়, অনিয়ম, দখল, হামলা কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ করা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক ও...
-
রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!