- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৭:৫৮ পিএম
ভোলায় এমপি হাফিজ ইব্রাহিম-এর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প হাজার হাজার অসহায় মানুষের মুখে হাসি,মিললো বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত একটি বৃহৎ ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
সম্প্রতি আয়োজিত এই ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা ক্যাম্পে সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মানুষজন ভিড় জমাতে থাকেন। নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেন, যা এই উদ্যোগের প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরে।
সোমবার (৪ মে) মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম কলেজ প্রাঙ্গণে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা
আড়াই হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসা শেষে ১ হাজারেরও বেশি রোগীকে প্রয়োজনীয় ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,গ্রামীণ জনপদের মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। বোরহানউদ্দিনের মতো দৌলতখান উপজেলায়ও যেন সাধারণ মানুষ এই সেবা পায়, সেই উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে দেশের স্বনামধন্য চিকিৎসক,এমনকি বিদেশ থেকেও বড় ডাক্তার এনে আমার এলাকার মানুষের জন্য ফ্রি ক্যাম্প করার পরিকল্পনা আমার আছে।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ঘোষণা দেন যে, অসহায় মানুষের কল্যাণে এই ধরণের ফ্রি হেলথ ক্যাম্প আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম আরো বলেন,“মানুষের সেবা করাই আমার দায়িত্ব ও অঙ্গীকার। যারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত, তাদের পাশে দাঁড়াতে পারলে সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,যুগ্ন আহ্বায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান,কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জাকারিয়া আজম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!