- রুস্তম ফারাজী, কেশবপুর।
- প্রকাশিত: ৪ জুলাই ২০২৬ ০৭:২৮ পিএম
কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ
যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী তার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (৩ জুলাই) কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, কেশবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এম. এ. জাসির, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তবিবুর
রহমান এবং পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান।
এ সময় এমপি অধ্যাপক মোক্তার আলী বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপকারভোগীদের এ সহায়তা আত্মত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজে লাগানোর আহবান জানান।
অনুষ্ঠান শেষে যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী বিনামূল্যে দরিদ্র ও অসহায়দের মধ্যে ২৬ টি সেলাই মেশিন, ৩০ টি বাই সাইকেল বিতরণ করেন। এছাড়াও ২৭ টি হুইল চেয়ার, ১০৮ টি ফুটবল, ৪৯ টি ভলিবল ও ১২ টি ক্রিকেট সেট বিতরণ করেন।
ও এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!