- প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১০:১৫ এএম
জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে যশোর শহরে বিক্ষোভ অনুষ্ঠিত
আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার:
১৪ নভেম্বর (শুক্রবার) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে যশোর শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
মিছিলের পূর্বে যশোর ঈদগাহ মোড়ে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যাপক গোলাম রসুল তার বক্তব্যে বলেন, জুলাই সনদ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সনদ যাতে বাস্তবায়ন না হয় সে জন্য প্রধান উপদেষ্টা একটি দলের পরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করতে যাচ্ছে। এটি সম্পূর্ণ অন্যায় ও জাতির সাথে প্রতারনার শামিল। আমরা দাবি করছি, সকল প্রকার ষড়যন্ত্র ও তামাশা বন্ধ করে জুলাই সনদ কে আইনী ভিত্তি দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওঃ রেজাউল করিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূর-ই-আলা নূর মামুন, জেলা কর্মপরিষদ সদস্য ও যশোর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাড. গাজী এনামুল হক, শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান, মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক, চৌগাছা উপজেলা আমীর মাওঃ গোলাম মোরশেদ, যশোর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!