- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১২:২৮ এএম
গোপালগঞ্জে তেলের মজুদ করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে জ্বালানী তেলের মজুদ করায় তেল ব্যবসায়ী শাহ জালালকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে মুকসুদপুর সদর বাজারে এ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত এ জরিমানা করেন।
এ অভিযানে ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানার পুলিশ সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবুল হাসনাত জানান, মুকসুদপুর সদর বাজারের তেল ব্যবসায়ী শাহ জালাল জ্বালানী তেল মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই ব্যবসায়ীর গোডাউনে জ্বালানী তেলের মজুদ পাওয়া যায়। পরে জ্বালানী তেলের মজুদ করায় ব্যবসায়ী শাহ জালালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। যাতে কেউ মজুদ করে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!