শিরোনামঃ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বামনায় র‌্যালি ও আলোচনা সভা



মাসুদ রেজা ফয়সাল

স্টাফ রিপোর্টারঃ

আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে বরগুনার বামনা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং সমৃদ্ধি কর্মসূচি ‘সংগ্রাম’-এর সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়।


এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান (অঃদঃ) বামনা, বরগুনা, সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খায়রুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি সেকেন্ড অফিসার চন্দন দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদ হাসিব, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতে ইসলামী আমীর হাফেজ মাওলানা মোঃ সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ গোলাম কিবরিয়া ও মোঃ নিজাম উদ্দিন, জাতীয়বাদী উলামা দল বামনার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সমৃদ্ধি কর্মসূচি বামনার উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ মাছরুরুল আলম নাসিম, সহকারী সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল হোসেন, সফল আত্মকর্মী জেসমিন আক্তার (যুব নারী উন্নয়ন ফাউন্ডেশন), সেতুবন্ধন ফাউন্ডেশনের সভাপতি মোসাঃ তানিয়া আক্তার প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক।



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?