- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১২:৩০ এএম
মুকসুদপুরে সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বালিয়াকান্দী বাজারের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ মানববন্ধনে নিহত সিয়াম মোল্লার পরিবারের সদস্যদের পাশাপাশি বাঁশবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্মমভাবে সিয়ামকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। দুই আসামি এখনো গ্রেফতার হয়নি। তারা গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছে। এরা যেন কোন ভাবে দেশ ত্যাগ করতে না পারে, দ্রুত এদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহতের মা শিউলি বেগম বলেন, আমার ছেলেকে আমার কোল থেকে ডেকে নিয়ে মারছে। আমি ওগো ফাঁসি চাই বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
নিহতের চাচী রুমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের সন্তান কোনো অপরাধ করেনি। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর তিন দিন লাশ গুম করে লাশটা পঁচাইয়া ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই। হত্যাকরীদের ফাঁসি হোক, এটাই আমার একমাত্র দাবি।
এসময় বক্তব্য দিতে গিয়ে নিহতের চাচা শিপন মোল্লা আবেগাপ্লুত হয়ে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, সিয়াম মুকসুদপুর কলেজের এসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। অভি মুন্সি, সাজিদ, পারভেজ এবং দিদার আমার ভাতিজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কচুরিপানার নিচ লুকিয়ে রাখে, তিনদিন পরে ওদের দেওয়া তথ্যে লাশ পাওয়া যায়। এ নির্মম হত্যাকারীদের দু'জন গ্রেফতার হয়েছে। বাকী দুই আসামি দেশের বাহিরে চলে যাওয়ার চেষ্টা করছে। এরা যেন দেশের বাহিরে যেতে না পারে তাই দ্রুত এ দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে কলেজ ছাত্র সিয়াম নিখোঁজ হয়। গত সোমবার (৯ মার্চ) রাতে ঝুটিগ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্যে থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে। সিয়ামের নিকট আইফোন ও নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে মাদকের টাকা জোগার করতে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে তার ৪ বন্ধু, উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের ইউপি সদস্য রিপন মুন্সির ছেলে সাজিদ মুন্সি, টুটুল মুন্সির ছেলে পারভেজ মুন্সি, রায়হান মুন্সির ছেলে অভি মুন্সি এবং ঝুটিগ্রামের সাহিন মুন্সির ছেলে দিদার মুন্সি। সেই পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (৭ মার্চ) বাড়ি থেকে ডেকে নিয়ে সিয়ামকে হত্যার পর একটি পুকুরে কচুরিপানার নিচে মরদেহ গুম করে রাখে ৪ বন্ধু। এঘটনায় ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার (১৪) ও বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজকে (১৫) গ্রেফতার করেছে পুলিশ। অপর ২জনকে ধরতে অভিযান চালানো হচ্ছে। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা,পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫)কে গ্রেপ্তার...
-
মংচিন থান তালতলী প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ফিসনেট প্রকল্পের উদ্যোগে উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে । ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার...
-
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ ছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বাঁশবাড়িয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!