- প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ০২:৫৪ পিএম
জরিমানায় মুক্ত যৌথ অভিযানে আটক ২৭ জেলে
নিজস্ব প্রতিবেদক:
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার অব্যাহত রাখায় অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৭ জেলেকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ অভিযানে সোমবার সকালে তাদের আটক করা হয়।
এসময় ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১২টি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টসহ হিজলা উপজেলার শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন নদী ও খালে এ অভিযান চালানো হয়। এতে কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মারুফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম নেতৃত্ব দেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মোবাইল কোর্ট চালিয়ে আটক জেলেদের ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার করবেনা মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!