- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ০২:০২ পিএম
ইউএনওর নির্দেশে দাখিল পরীক্ষার্থীদের অতিরিক্ত ফি ফেরত দিল মাদ্রাসা কর্তৃপক্ষ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় চত্রা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে আদায় করা অতিরিক্ত অর্থ অভিভাবকদের ফেরত দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের ডেকে অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেয়। এ সময় মাদ্রাসার সুপার মাওলানা মো. ওলিউল ইসলাম অভিভাবকদের হাতে টাকা ফিরিয়ে দেন। জানা গেছে, দাখিল পরীক্ষার ফরম পূরণ ও সংশ্লিষ্ট ফি আদায়ের ক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতিরিক্ত আদায় করা অর্থ অভিভাবকদের ফেরত দেওয়ার নির্দেশ দেন। ইউএনওর নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা কর্তৃপক্ষ অতিরিক্ত নেওয়া অর্থ ফেরত দেয়।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়চত্রা দাখিল মাদ্রাসায় নির্মিত হয়নি...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। এবারের প্রতিযোগিতায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় চত্রা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!