- প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬ ০৩:৪৬ পিএম
গলাচিপায় তিন সন্তানের জননীকে মারধর হাসপাতালে ভর্তি
সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় তিন সন্তানের জননী কোহিনুর বেগম ( ৪৫)কে মারধর করার খবর পাওয়া গেছে। এতে হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধুকে।
কোহিনুর বেগম হচ্ছেন হাওলাদার বাড়ির মো.সহিদুল হাওলাদারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কোকাইতবোক গ্রামের হাওলাদার বাড়িতে।
গত (২৫ নভেম্বর ) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসে ধানখাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। গৃহবধু কোহিনুর বেগমকে পিটিয়ে প্রতিপক্ষরা গুরুতর আহত করে।
কোহিনুর বেগমের ডাক চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.মিমি দাস বলেন, কোহিনুর বেগম আমার চিকিৎসাধীন ৩য় তলায় ১৩ নম্বর বেডে ভর্তি আছে।
তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে। এ বিষয়ে আহত গৃহবধূ কোহিনুর বেগম জানান, আমার পালিত ১৬টি হাঁস আটকিয়ে আমাকে গালাগালি করে। পরে আমাকে হাস দিবে বলে তাদের বাসায় ডাকে।আমি তাদের বাসার সামনে গেলে প্রতিপক্ষ নজরুল কাজী ওরফে (ডাক্তার) এর নের্তৃত্বে তার মেয়ে রুমা বেগম একত্রিত হয়ে আমাকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। আমার ডাকা ডাকিতে এলাকাবাসী এসে পড়লে মারধর কারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কোহিনুর বেগমের স্বামী শহিদুল হাওলাদার বলেন, আমার স্ত্রীকে মারধর করেছে আমি এর সঠিক বিচার চাই। আহত কোহিনুর বেগমের ভাই ফারুক পালোয়ান বলেন, আমার বড় বোনকে নজরুল কাজী মারধর করেছে আমি তার বিচার চাই। আহত কোহিনুর বেগমের মেয়ে পপি আক্তার বলেন, আমার মাকে নজরুল ডাক্তার ও তার মেয়ে রুমা মারধর করেছে।
এ বিষয়ে নজরুল কাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, কোহিনুর বেগমের হাসে আমার জমির ধান খেয়েছে আমি হাঁস বেঁধে রেখেছি। এ বিষয়ে ইউপি সদস্য মো.কামাল হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, দু’পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গলাচিপা থানার সাব ইন্সপেক্টর এস এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে কোহিনুর বেগমের হাঁস নজরুল ডাক্তারের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। দুই পক্ষকে থানায় ডেকেছি।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে গেলেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়চত্রা দাখিল মাদ্রাসায় নির্মিত হয়নি...
-
যবিপ্রবি প্রতিনিধি:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬-২৭। এবারের প্রতিযোগিতায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড় চত্রা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!