- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৬:২৬ পিএম
ইন্দুরকানী ও ভাণ্ডারিয়ায় যৌথ অভিযানে দুই জেলের কারাদণ্ড
৩ লক্ষ ৫০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী ও ভাণ্ডারিয়া উপজেলায় যৌথভাবে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এক অভিযানে কঁচা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুইজন জেলেকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার রাত ১১টায় (১৫ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ইন্দুরকানী উপজেলার মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, ভাণ্ডারিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস-এর যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬,০০০ মিটার কারেন্ট জাল এবং ৩,৫০০ মিটার ইলিশা জাল জব্দ করা হয়।
পরে ভাণ্ডারিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আটক দুই জেলে, মো. বাবু (৩০), পিতা: বারেক খান এবং ইব্রাহিম (৩৫), পিতা: মৃত জয়নাল খান-কে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ দেওয়ার পর জব্দ করা নিষিদ্ধ জালগুলো উপজেলা প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ইলিশ প্রজনন মৌসুমে কেউ যেন আইন লঙ্ঘন করতে না পারে, সে জন্য প্রশাসন, পুলিশ ও মৎস্য অধিদপ্তর একযোগে কাজ করছে। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!