- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ ০৮:৪০ পিএম
হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ও ৮ দফা দাবীতে গোপালগঞ্জ বিক্ষোভ, গ্রমীণ ব্যাংক ভাংচুর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে ও ৮ দফা দাবী বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ৬ ইউনিয়বাসী এ কর্মসূচী পালন করে।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে গ্রামীণ ব্যাংক ভংচুর করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিকালে মিছিল সহকারে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাসষ্ট্যান্ডে জড়ো হন বৌলতলী, সাতপাড়, সাহাপুর, উলপুর, সিংগা ও করপাড়া ইউনিয়বাসী ও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল ওই মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে গান্ধিয়াশুর বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। এ মিছিল ও সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে গ্রামীণ ব্যাংক শাখায় হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা গ্রামীণ ব্যাংকের চেয়ারটেবিলসহ আসবাবপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাংচুর করে। #
এই বিভাগের আরো খবর
-
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপা সদরে ব্র্যাক ব্যাংকের...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসা ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ছয়টি উপজেলার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।জাতীয় সংসদ সদস্য ও এন সি পি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা বিনা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!