- প্রকাশিত: ৩ মে ২০২৬ ১২:৪৩ পিএম
হিজলায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ২ জেলে।
হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ দুই জেলে।
২রা মে মেঘনা নদীতে মাছ শিকার করতে যায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শিপন (২২) পিতা মোঃ আলম মালতিয়া, অপর জন একই গ্রামের মোঃ জুয়েল সরদার (২৩) পিতা আব্দুর রহিম সরদার।
জানা যায় প্রতিদিনের মতো মেঘনার শাখা নদীতে মাছ শিকার করতে যায়। এ যেন ছিল তাদের জীবনের শেষ দিন।
আনুমানিক দুপুর আড়াইটার দিকে নেমে আসে কালবৈশাখী ঝড় আর ওই ঝড়ের কবলে পড়ে অসংখ্য জেলেরা। সবাই নদীর কিনারে আসতে পারলেও নিখোঁজ হয় শিপন ও জুয়েল। আত্মীয়-স্বজন ও স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে না পেয়ে সংবাদ দেয় বিভিন্ন জায়গায়। স্থানীয় সাবেক ইউপি সদস্য ছগির হিজলা থানা ও হিজলা নৌ পুলিশ কে অভিহিত করেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য ছগির জানান একই নৌকার ৪ জেলে মাছ শিকার করছিল ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এ সময় স্থানীয় জেলেরা দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিমিষেই দুইজন নিখোঁজ হয়ে যান। নৌ পুলিশ ইনচার্জ ইন্সপেক্টর গৌতম চন্দ্র দাস বলেন স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তারা সংবাদ পেয়েছে। তিনি আরো বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌ পুলিশ কাজ করছে।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!