- প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ০৬:৪২ পিএম
গোপালগঞ্জে নিলু মুন্সীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার সদস্যরা ও এলাকাবাসী। কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ শুক্রবার (০৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর স্টান্ডে মুকসুদপুর-বড়ইতলা সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় নিলু মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা ব্যানার প্রদর্শন করে মানববন্ধনকারীরা। মানববন্ধনে নিহত নিলু মুন্সির পরিবারসহ কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষ বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন চলাকালে নিহতের স্ত্রী জোসনা বেগম, ছেলে রবিন মুন্সীসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পার হলেও পুলিশ এখন পযর্ন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত আগামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
নিহতের ছেলে রবিন মুন্সী বলেন, আমার বাবা কোনো রাজনীতি করে না। খুনিরা বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ অতর্কিতভাবে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় গত ২৭ ফেব্রুয়ারি ৩৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হলেও এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বরং পুলিশ হত্যাকারীদের গ্রেফতার না করে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
নিহতের স্ত্রী জোবায়দা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী কোনো অপরাধ করেনি। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা তাকে হত্যা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয়—এটাই আমার একমাত্র দাবি।
বক্তব্য দিতে গিয়ে নিহতের বাবা আনোয়ার মুন্সী আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, আমি বৃদ্ধ মানুষ। আমার ছেলেকে আমার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আমি সরকারের কাছে বিচার চাই। আমার ছেলের হত্যাকারীদের যেন ফাঁসি দেওয়া হয়।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হবো।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি কমলাপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আনোয়ার মুন্সী গ্রুপ ও নূর ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিলু মুন্সী নিহত হন এবং উভয় পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!