- প্রকাশিত: ২ আগস্ট ২০২৬ ০৯:১৬ পিএম
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মোটর মেকানিকের ওপর হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলাকারী ও তাদের সহযোগী কর্তৃক হামলার শিকার হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার।
খবরপেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তিনি (জুলফিকার) আমাদের সময় পত্রিকার গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হলো-স্থানীয় যুবদলকর্মী
মাসুম সরদার, তার ছেলে ইয়াসিন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিল।
হামলায় আহত সাংবাদিক এসএম জুলফিকার অভিযোগ করে বলেন, আমার ভাগ্নে মুরাদ মেহেদীর কর্মচারী মোটর মেকানিক রিপন কাজী টিএন্ডটির মোড়ে বসে পায়ের পা তুলে চা খাচ্ছিলেন। পায়ের ওপর তোলার অপরাধে তাকে (রিপন কাজী) কুপিয়ে জখম করে হামলাকারীরা। এবিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার ওপর অতর্কিত হামলা চালায় হয়।
অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার বলেন, হামলায় আমার কোন সম্পৃক্ততা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। তবে অন্য হামলাকারীদের বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সাংবাদিক নেতা জুলফিকারের ওপর হামলার ঘটনা সাংবাদিক মহলে ছড়িয়ে পরলে অন্যান্য সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এক প্রতিক্রিয়ায় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, সাংবাদিক নেতা এসএম জুলফিকারের ওপর একদল মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ-সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবী জানাই।
অপরদিকে গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার সহ বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ বরিশাল উত্তরের নেতৃবৃন্দরা। এক বিবৃতিতে তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ব্রাদার্স...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গলাচিপা পৌরসভার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!