শিরোনামঃ

দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যু হিসেবে বিপিএলের পঞ্চম আসর বসছে এখানে।


আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় ব্রাদাস ইউনিয়ন ও সিটি ক্লাবের ম্যাচের মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হচ্ছে এবারের আসার। 


ম্যাচকে ঘিরে ইতোমধ্যে স্টেডিয়ামজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাঠ ও গ্যালারি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি দর্শকদের জন্য পরিবেশ উপযোগী করে তোলা হচ্ছে পুরো স্টেডিয়াম। মাঠের খেলার উপযোগিতা নিশ্চিত করতেও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


এ আসরে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘের হোম ভেন্যূ হিসাবে নির্বাচিত হয়েছে। বিপিএল ও ফেডারেশন কাপের সূচী অনুযায়ী গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া এ মাঠে ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে এবারের মৌসুমে দেশের ঘরোয়া ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পাবেন গোপালগঞ্জের ফুটবলপ্রেমীরা।


দীর্ঘ বিরতির পর দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল আবারও গোপালগঞ্জে ফেরায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস।


গোপালগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্যসচিব এস এম জাহিদুল হক কচি জানান, শুক্রবারের ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠ, গ্যালারি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে, যাতে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ম্যাচ আয়োজন করা যায়। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?