শিরোনামঃ

মেহেন্দিগঞ্জে গভীর রাতে ৪টি দোকানে চুরি, সিসিটিভি দেখে চোর আটক।


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে এক রাতেই চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইউসুফ হোসেন খান (২৪) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দবাজারের ফোরকান সিকদারের দোকান, শান্তিনগর এলাকার কালাম গাজীর দোকান, বাহেরচরের কাশেম খলিফার দোকানসহ চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। এর মধ্যে কাশেম ফরাজির দোকান থেকে ৬ কেস কোমল পানীয়(স্প্রিট) ও সিগারেটের প্যাকেট সহ সিগারেট চুরি হয়েছে বলে জানা ব্যবসায়ীরা। অন্যান্য দোকান থেকেও বিভিন্ন মালামাল চুরি যাওয়ার অভিযোগ রয়েছে। চুরির ঘটনার পর কয়েকটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে স্থানীয়রা একজনকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে দোকানের কাছেই একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। চুরির অভিযোগে আটক ইউসুফ হোসেন খান শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর ফেনুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মন্নান খান। অভিযোগ রয়েছে, ইউসুফ মাদকাসক্ত এবং এর আগেও তার বিরুদ্ধে সুপারি চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?