- প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৮ পিএম
গলাচিপায় ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকার টিএন্ডটি সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রতনপুর এলাকার মো. দুলাল হাওলাদার (৫৪) ও মো. আবুল হোসেন (৫০)।
গলাচিপা থানার পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল রতনপুর ৬ নম্বর ওয়ার্ডের দফাদার বাড়ি এলাকার তানিয়া স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করলে তাদের কাছ থেকে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ২০২৩ সালের পর দীর্ঘ বিরতি শেষে আবারো গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ব্রাদার্স...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গলাচিপা পৌরসভার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!