শিরোনামঃ

গোপালগঞ্জে চোর অপবাদ দিয়ে দুই নারীকে মারধর



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শহরের চুরির অপবাদ দিয়ে দুই নারীকে আটকে মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জ শহরের কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।


এমন কি ওই দুই নারীর ভিডিও ধারন করে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। ফলে সামাজিকভাবে সম্মানহানী ঘটেছে বলে দাবী ওই দুই নারীর। তবে ওই দুই নারীর পরিচায় পাওয়া যায়নি।


জানাগেছে, ওই দুই তরুনী গোপালগঞ্জ শহরের কাপড়পট্রি এলাকার একটি দোকানে কাপড় কিনতে যান। কিন্তু পছন্দ না হওয়ায় তারা দোকান থেকে বের হয়ে আসেন। এর কিছুক্ষণ পরে কয়েকজন দোকানদার ও কর্মচারী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় তাদের হাতে থাকা ব্যাগ ধরে টানাটানি করে ও অকথ্য ভাষায় গালিগালজ করা হয়। এর এক পয্যায়ে ওই দুই নারীকে বেধরক মারধর করা হয়।


এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়।


নিয্যাতনের শিকার এক তরুন বলেন, আমরা কোন কোনো অপরাধ করেননি। এরপরও মিথ্যা চোর সাব্যস্ত করে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। আমার ব্যাগে কাপড় ছিল, ব্যাগ টেনে নিয়ে আমার ব্যাগে কাপড় ঢুকিয়ে দেয়। শুধু তাই নয়, ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পরার পাশাপাশি আমার সংসার ভেঙ্গে যাবার উপক্রম হয়েছে। এভাবে অপমানিত হওয়ার পর কীভাবে স্বাভাবিক পারিবারিক জীবনযাপন করবেন সেই প্রশ্ন করেন?


এদিকে, কাপড়পট্টির দোকানদারদের দাবি, ওই তরুণীরা চুরির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই ওই দুই তরুণীকে আটক করা হয় বলে দাবি দোকানদারদের।


ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে।


গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: রিটু সিকদার বলেন, আমি ঘটনার সময় ছিলাম না, তবে বিষয়টি শুনেছি। তবে এমন ঘটনা ঘটা উচিত নয়। কারো সাথে এমন ঘটনা ঘটলে সে ও তাদের পরিবারের সম্মানহানী হয়ে থাকে। আর এ ঘটনার জন্য আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়। তারপরেও বিষয়টির খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?