- প্রকাশিত: ২৮ জুন ২০২৫ ০৭:১৬ পিএম
গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ী পোড়ানো মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ী পোড়ানো মামলায় কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ জুন) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকালে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জের সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ী পোড়ানো মামলার আসমি কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাস নিজ বাড়ীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাসকে গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ। পরে সদর থানায় হস্তান্তর করা হলে সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ী পোড়ানো মামলায় গ্রেফতার দিখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!