- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০২ এএম
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদকীয় পদে দায়িত্ব পেলেন সাংবাদিক সঞ্জয় গুহ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও সাংবাদিক সঞ্জয় কুমার গুহ। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সঞ্জয় কুমার গুহকে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সঞ্জয় কুমার গুহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ বুলেটিন, ডেইলি বিজনেস টাইমস ও দৈনিক মতবাদ পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর সঞ্জয় কুমার গুহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাকে এই দায়িত্বে নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে সঞ্জয় কুমার গুহ বলেন, সংগঠনের অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের পাশাপাশি বরিশাল জেলার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটিতে সহ-ধর্মীয় প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ও সাংবাদিক...
-
বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে বরিশালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেলায়েত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!