- প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৮ পিএম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নসিমন চালক নিহত হয়েছে।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নসিমন চালক ইব্রাহিম মোল্যা ফরিদপুর জেলার রোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের আব্দুল হাকিম মোল্যার ছেলে।
ওসি মোঃ রোকনুজ্জামান বলেন, ইব্রাহিম মোল্যা নসিমন চালিয়ে যাবার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এসে সে সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। #
এই বিভাগের আরো খবর
-
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের দীর্ঘদিনের একটি চিত্র ছিল—বড় বহর, দীর্ঘ সফর, বিপুল রাষ্ট্রীয় ব্যয় এবং নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!