- প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ০৭:৫৫ পিএম
গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, আহত-৩, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের চাপায় মহিবুল মোল্লা (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকে থাকা আরো তিন যাত্রী আহত হন। এ ঘটনায় বিক্ষুপ্ত জনতা ফাল্গুনী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোপীনাথপুর তদন্দ্র কেন্দ্রের পরিদর্শক মো: ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাইসাইকেল চালক মহিবুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের মোকাররম মোল্যার ছেলে।
গোপীনাথপুর তদন্দ্র কেন্দ্রের পরিদর্শক মো: ইকরাম হোসেন জানান, মহিবুল মোল্লা চন্দ্রদিঘলীয়া হাট থেকে বাজার করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় বাইসাইকেলটি চন্দ্রদিঘলীয়া বাসষ্ট্যান্ডে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী “ফাল্গুনী পরিবহনের” একটি যাত্রীবাহী বাস মহিবুলকে চাপা দিয়ে অপর একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহিবুল নিহত ও ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হন৷
নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় জনতা দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ প্রায় দেড় ঘন্টা পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি আরো জানান, নিহতের মরদেহ ও আহত তিনজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সড়িয়ে নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (SPL) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব কারণে সংশ্লিষ্ট সংস্থা তাদের অনুমোদন দিচ্ছে না,...
-
বরগুনা প্রতিনিধি:শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের সৃজনশীল মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বরগুনা সদর উপজেলার নলী মুসলিম উচ্চ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!