- প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩২ পিএম
গোপালগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে গোপালগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাশিয়ানী উপজেলা।জেলা পুলিশ প্রশাসন এ খেলার আয়োজন করে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপালগঞ্জ সদর থানা ও কাশিয়ানী থানা দল অংশ নেয়। নির্ধারিত সময়ে গোপালগঞ্জ সদর থানাকে ৩৯-৩৭ পয়েন্টে হারিয়ে কাশিয়ানী থানা চ্যাম্পিয়ন হয়।
পরে গোপালগঞ্জ পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দল এবং সেরা খোলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন। এসময় গোপালগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠুসহ ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলা অংশ নেয়।
পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, মাদক, কিশোর অপরাধ ও সামাজিক নানা অসংগতির বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রেও এ আয়োজন ভূমিকা রাখবে। #
এই বিভাগের আরো খবর
-
দেশে কোনো অন্যায়, অনিয়ম, দখল, হামলা কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ করা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক ও...
-
রাজধানীর ফুটপাত দখল করে অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির দীর্ঘদিনের চক্র ভাঙতে এবার কঠোর অবস্থানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!